ফিলিস্তিন বিপ্লব
ফিলিস্তিন বিপ্লব স ম আজাদ আজ যেদিকে তাকাই ফিলিস্তিন থেকে সিরিয়া তামাম মধ্যপ্রাচ্য কোথাও কোনো শান্তি নেই চারদিকে দেখি মানবতা ভূলুন্ঠিত। বারুদের আগুনে জ্বলছে সব জ্বলছে নগর, জ্বলছে উপত্যকা । সাম্রাজ্যবাদী শকুনেরা উড়ছে মধ্যপ্রাচ্যের আকাশে । মধ্যযুগীয় বর্বর আইএস-এর তান্ডব লীলায় আকাশ আজ ভারী। শিশু-পিতা-মাতা-ভাই-বোন সবার কান্নার রোল চার দিকে স্বজন হারানোর বেদনায় । মাহমুদ দারবিশ- এডওয়ার্ড সাঈদ তোমাদের স্বপ্নের স্বাধীন ফিলিস্তিনে জায়নতান্ত্রিক নখের আঁচড় খামচে ধরেছে। জেগে উঠবে কী ফিলিস্তিন বিপ্লবের ফিনিক্স পাখী!