নেক্সাট হাকিও আলবেনিয়ার কবি ও বুদ্ধিজীবি। জন্ম ২০ জুন, ১৯১৭, ভ্লোরাতে। তিনি ত্রিশ এর দশকের কবি, তিনি চল্লিশ এর দশকে সাহিত্য জার্নালে নেতৃত্ব দেন। তাঁর সেরা কাজগুলোর কয়েকটি: গানের লহু (Blood Song), আমার কথা (My Word), বাঁশির কন্ঠস্বর (The voice of the flute), রোপনকৃত ফুল (A flower planted)। তিনি ১৯৭৮এ মৃত্যুবরণ করেন। এখানে তাঁর একটা কবিতা দেয়া হলো। ভালবাসা কী কবি নেক্সাট হাকিও অনুবাদ: স ম আজাদ সুখ অথবা বিষন্ন জিজ্ঞেস করতে পারো ভালবাসা কী কিন্তু এর বর্ণাত্মকতা নেই এর গুণসমূহও নির্বাক। তুমি একে অনুভব করো সংগোপনে ও ধীরে। এটা এখানে আছে এবং তুমি বুঝোনা এটা তোমার হৃদয়ে বাস করছে। ফুল তোলা যেতে পারে, মুক্তো অথবা স্বর্ণবস্ত্র ছিনতাই করা যেতে পারে এবং এর ওপর যুদ্ধ করা যেতে পারে। খাঁচার পাখী গান গায় যেন হৃদয় ঠিকরে বের হয়। এবং যদি তুমি একে মুক্ত করো, তখনো এটি গাইবে তোমার থেকে দূরে এবং প্রত্যেকের থেকে দূরে। ভালবাসা ফুল নয় মুক্তোও নয় নয় খাঁচার পাখী বরং হৃদয়ে কায়াবিহীন অধিষ্ঠাত্রী। তাই হলো ভালবাসা: সুখ থেকে ঊন।