চার্লস ডারউইন ও বিবর্তনবাদ স ম আজাদ
চার্লস ডারউইন ও বিবর্তনবাদ স ম আজাদ আমাদের গ্রহ জীব-বৈচিত্রে ভরপুর। প্রায় ১.৫ মিলিয়ন প্রজাতির নামকরণ করা হয়েছে। মিলিয়নের অধিকের অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়। এই প্রজাতিসমূহ কোত্থেকে এসেছিল? এগুলো কি আলাদাভাবে সৃষ্টি করা হয়েছিল, নাকি প্রজাতিগুলো পরিবর্তিত হয়ে নতুন প্রজাতির উদ্ভব সম্ভব করেছিল, ১৮৫৯ সালে চার্লস ডারউইনের জগৎ বিখ্যাত গ্রন্থ On the Origin of Species by Means of Natural Selection প্রকাশের পূর্বে জানা ছিল না। তাঁর এই গ্রন্থটি লেখা সম্ভব হয়েছিল তাঁর বিগল জাহাজে পাঁচ বছরব্যাপী প্রকৃতি পর্যবেক্ষণ ও গবেষণা থেকে। বিগল জাহাজে সমুদ্র ভ্রমণ সম্পদশালী চিকিৎসকের পুত্র ছিলেন চার্লস ডা্রউইন। তিনি মনোযোগী শিক্ষার্থী ছিলেন না, স্কুলের থেকে বাইরে বেশী সময় কাটাতেন। এডিনবার্গের মেডিক্যাল ছাত্র হিসাবে তাঁর সময়টা সুখকর ছিল না। সেই যুগে এ্যানাসথেটিক ছাড়া অপারেশন দেখে তিনি ভীত-সন্ত্রস্ত হয়েছিলেন। তিনি ক্লাস লেকচার বাদ দিয়ে বায়োলজিক্যাল স্পেসিমেন (biological specimen) সংগ্রহে দুই বছর কাটিয়ে দিয়েছিলেন। তাঁর পিতা তাঁকে ক্যামব্রিজে পাঠিয়ে দিয়েছিলেন যেন তাঁর সন্তান পাঠ শেষে মন...