সুপ্রামলিকউলার অগ্রাধিকার
সুপ্রামলিকউলার অগ্রাধিকার স্টেরিও-কেন্দ্রসমূহ বর্ণনা করতে Cahn–Ingold–Prelog (CIP) priority rule আমাদের একটা টুল দেয়। কিন্তু সুপ্রামলিকিউলার প্রজাতিসমূহের বর্ণনায় এটি কিছুটা পিছিয়ে থাকে। CIP priority rule এর ভিত্তি হলো সমযোজী রাসায়নিক বন্ধন। কিন্তু সুপ্রামলিকিউলার রসায়নে অসমযোজী মিথস্ক্রিয়াও গুরুত্বপূর্ণ, এটি স্টেরিওজেনিক কেন্দ্রসমূহের যোগান দেয়। বর্তমানে বিদ্যমান নিয়মে নিঃসঙ্গজোড় ইলেকট্রন অন্তর্ভুক্ত করা হয় ২০০৪এ, যাতে যে সমস্ত চতুস্তলকীয় সিস্টেমে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, সেগুলোর ব্যাখ্যা দেয়া যায়: যেমন নাইট্রোজেন বা সালফারের মতন পরমাণুতে একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এদের ক্ষেত্রে। এদের কল্পিত পারমাণবিক সংখ্যা হলো শূন্য। এটি তাই মর্যদার দিক থেকে হাইড্রোজেন পরমাণুর থেকে নিচে নেমে যায়। অসমযোজী মিথস্ক্রিয়াসমূহের সমস্যা সমাধান কল্পে priority rule এর একটি সরল বিস্তৃতকরণের প্রস্তাব দেন আইবোন এলকোর্তা ও জোসে ইলগুইরো ( Ibon Alkorta ও José Elguero )। এলকোর্তা ও ইলগুইরোর প্রস্তাবিত সিস্টেম নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলোর মিথস্ক্রিয়ার ক্ষেত্রে তাঁ...