পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত শ্রম ও জীবন্ত শ্রম

মৃত শ্রম ও জীবন্ত শ্রম স ম আজাদ ধান কাটা হয়ে গেছে রোদ্রোজ্জল মাঠে খড় শুকাতে দিয়েছেন কৃষক কারাইল দিয়ে তিনি খড় উল্টেপাল্টে দিচ্ছেন পরম মমতায় তার পেশল দেহ আন্দোলিত হচ্ছে কারাইলের খড়ের মাঝে আন্দোলনে ধ্বণিত হচ্ছে পিয়ানোর সুর বিটোভেনের মুনলিট নাইটের সোনাটা তিনি আপন মনে কাজ করে যাচ্ছেন শ্রমের দেহের সৌন্দর্য অনাবিল কিন্তু হায় এই জীবন্ত শ্রমের ওপর আধিপত্য করে মৃত শ্রম তাঁর ইহজাগতিক জীবন অভাবেই কেটে যায় বাস্তব জীবনের ব্যবহার্য উপকরণ অধরাই থেকে যায় তার কাজ মেলে না বছরব্যাপী অন্যের জমি বর্গা চাষ করে উত্তরবঙ্গ থেকে আসা মজুরদের দেবার পর তারও থাকে সামান্যই কবে হবে সেই রূপান্তর যেদিন মৃত শ্রমের ওপর আধিপত্য করবে জীবন্ত শ্রম আর বাস্তবায়িত হবে সেই গ্রান্ড ন্যারেটিভ ‘প্রত্যেকে দেবে সাধ্যমত, প্রত্যেকে পাবে তার দরকারমত’।।­­­

মজুর কৃষাণের বিষন্ন মুখ

মজুর কৃষাণের বিষন্ন মুখ স ম আজাদ আকাশে মেঘ মজুর বউয়ের বিষন্ন মুখ তার বর দূর দেশে গেছে নদীর ওপারে কাজে ধান কাটার ভরা মৌসুমে গেরস্থ মোবাইল করেছিল দল বেঁধে কাজের যাওয়ার জন্য কাজ শেষে ফিরছে দিনাজপুর গামী একতা এক্সপ্রেসে মজুরেরও বিষন্ন মুখ হিসাব মত রোজগার হয়নি এ মৌসুমে ট্রেনের এক কোণে বসে   ট্যাকে রাখা টাকাগুলো গোণে বারবার কপাল কুঞ্চিত হয় ঋণের কিস্তি বউয়ের কাপড় সন্তানের বায়না ছাপড়া ঘরে বরষা এলে পানি পড়ে ঘরটার মেরামতি দরকার কিছুতেই হিসাব মেলে না হিসাব মেলে না মজুর কৃষাণের।।

বহুমাত্রিক মা

বহুমাত্রিক মা স ম আজাদ জগৎ সংসার দান্দ্বিকময় এখানে পথ চলা কুসুম আস্তির্ণ নয় শুধু তোমার কারণে লক্ষ্যভেদী সর্পিল এই পথ চলা এখানে ওখানে হোচট খাই পতনের উপক্রম তখন দেখি তোমার হাস্য মুখ পথ দেখায়

আনুভূমিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তন

আনুভূমিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তন স ম আজাদ ক্রাচে ভর করে ধীরে ধীরে এগিয়ে চলে দু’জন প্রতিবন্ধী ভিক্ষাজীবি সূরা ফাতেহা আবৃত্তি করে সুললিত দ্বৈত কন্ঠে সূর্যের আলোয় আলোকিত রাজপথের জন-ভীড়ে কেউ কেউ পারলৌকিক পূণ্যের আশায় দান করে দু-দশ টাকা এগিয়ে চলে ভিক্ষুকদ্বয় পরিবর্তন তাদেরও হয় নিছক আনুভূমিক পরিবর্তন উল্লম্ফন ঘটে না কখনো যে রাষ্ট্রে তাদের অধিষ্ঠান তার উল্লম্ফন ঘটে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল।

ভরসা

ভরসা স ম আজাদ সমাজের সকল স্তরে নষ্ট-ভন্ডদের শেকড় প্রবিষ্ট থাপায়ে উপড়ে ফেলতে হবে দেরী করার সময় নেই আর। সম্মিলিত প্রয়াসে এসব নষ্ট-ভন্ডদের হাত থেকে বাঁচাতে হবে ভাবাদর্শ-শিক্ষা-কৃষি-প্রাণ-প্রকৃতি সবকিছু। ভরসা তরুণ-তরুণী-শিশু-তৃতীয় লিঙ্গ-যৌণকর্মীসহ সকল নিপীড়িত শ্রেণী।

প্রতি-কবিতা স ম আজাদ

প্রতি-কবিতা স ম আজাদ আজ সময় নয় কবিতার নন্দন ঐশ্বর্যে অবগাহনের সময় নয় মধুবন্তী নারীর রূপ-মাধূর্যে  লিন হয়ে কাব্যচর্চার উদারনৈতিক উন্নয়নের ভারী ভারী প্রকল্প থেকে চুইয়ে পড়া উচ্ছিষ্ট প্রকট করে চারদিকে বৈষম্যের ঘনঘটা ট্রে নের অন্ধ ভিক্ষুক-হকার-পকেটমার কারো দৃশ্যমান উন্নতি  চোখে পড়েনা ভোর রাতে ওদের দেখা যায় জুবুথুবু হয়ে ঘুমাতে প্ল্যাটফরমে গ্রামীণফোনের ঔদ্ধত্যময় অট্টালিকার পাশে নিয়মিত এক বৃদ্ধা হাত পাতে সন্ধ্যায় পথচারীদের কেউবা হাতে গুঁজে দেয় কাগুজে নোট গ্রামীণফোন ওর প্রতিবেশী ওরও গড় আয় হবে মিলিয়ন টাকায় তৃণমূলে বিদ্যায়তনগুলোর পরিচালনে ক্লাউনগুলো ভর করে থাকে প্রতিষ্ঠান প্রধান রূপান্তরিত অবৈধ সরবরাহকারীতে বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষণে প্রহসনের নহর বয়ে যায় তরুণ-তরুণীরা  ‘আধুনিকতা’-র গড্ডালিকা প্রবাহে পথ হারিয়ে ফেলে এ দাহকালে আজ আর কবিতা নয় চাই প্রতি-কবিতা।।

বালু দস্যু ও উন্নয়ন দর্শন স ম আজাদ

বালু দস্যু ও উন্নয়ন দর্শন স ম আজাদ শ্বাপদ বালু দস্যুদের ড্রেজিংয়ে ক্ষত-বিক্ষত আমার নদী পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির সম্মুখীন আতঙ্কগ্রস্থ কৃষক গ্রামবাসী এই বাঁধ বুঝি ভেঙ্গে যায় তলিয়ে যায় রোপা ধান মধ্য বয়সী কৃষক সাথে স্বল্প কয়েক মজুর তরুণ বাঁধ রক্ষার ব্যর্থ চেষ্টায় রত অন্যদিকে বিপুল সংখ্যক অলস দর্শনার্থী ভীড় করে বাঁধের উপর ব্যস্ত সেলফি তোলায় অবশেষে সত্যিই বাঁধ ভেঙ্গে যায় তলিয়ে যায় কৃষকের ফসল মাঠ হায় কী চমৎকার পুঁজিতান্ত্রিক উন্নয়ন দর্শন!

রেল সমাচার

রেল সমাচার স   ম আজাদ রেলগাড়ি ঝিক-ঝিক লোহার চাকায় চলে দেশকে যদি জানতে চাও রেলে চড়ো তবে গণতান্ত্রিক এই জন-পরিবহনে সবার জায়গা হয় পকেটমার-ভিক্ষুক-ঠোলা পুলিশ টিকিটধারী, টিকিট ছাড়া সবাই যায় এতে পালা-পার্বণ উৎসবেতে ছাদেতে ঠাই ঠাই জানলা দিয়ে দেখলে পড়ে বোরো ধান আর সরষে ফুলে চোখ জুড়িয়ে যায় পথের ধারে ঐ দেখা যায় ক্ষেত মজুর আর জেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটে দেশকে চাঙ্গা রাখে তাদের ভাগে জোটেতো কেবল উন্নয়নের ছিটেফোঁটা তারপরেও প্রাণ খোলা হাসি নেইতো অভিযোগ একপাশেতে ব্যস্ত রূপসী চুলের বিন্যাসে চা ফেরিওয়ালা বই বিক্রেতা বড়ই তৎপর এদের ছাড়া রেলের সংস্কৃতি বড়ই নিরামিষ শিল্প বিপ্লবের এই আবিষ্কারটি বড়ই পরিবেশ বান্ধব তাইতো আশা বারবার রেলেতে ঘুরি।

বিপন্ন শব্দ

বিপন্ন শব্দ স ম আজাদ শব্দেরা ঘোরাফেরা করে মাথার ভেতর সাই সাই বেগে আঘাত করে মস্তিষ্কের নিউরনে তারা অর্থপূর্ণ দ্রোহী কবিতা হতে চায় না এ এক অসহায় পরকীকরণের কাল অভিযোগ উঠে দুর্বোধ্যের হায় কবি ও কবিতা! অগ্নিঝরা বিপ্লবে তারুণ্যকে উদ্বুদ্ধ করোনা কেন! তবে কী মোহনীয় সৌন্দর্যে নিমজ্জিত হয়ে নিঃশেষ হবে! আর বাস্তুতন্ত্র বিপন্ন হতে থাকবে।
 উইন্টার কন্ট্রাস্ট স ম আজাদ শীতের নিম্নতাপমাত্রায় শৈত্য প্রবাহে বিত্তবানেরা মেতে উঠে উৎসবে ঘরে ঘরে সেন্ট্রাল হিটিং ব্যক্তিগত গাড়িতে শীত-তাপ নিয়ন্ত্রণ ভেড়ার লোমের ওভারকোট আহা কি মজা ইহজাগতেই পারলৌকিক সুখের মৌতাত ওদিকে রেলস্টশনের প্লাটফরমে, ফুটপাতে, ওভারব্রিজে বিত্তহীন শিশু-কিশোর-কিশোরী-নারী-পুরুষ ছেঁড়া কাঁথা-কম্বলে শীত নিবারণে ব্যর্থ