পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মা দিবসে আম্মাকে শ্রদ্ধা। আম্মার কথা তাঁর অপর চার বোনকে বাদ দিয়ে অসম্পূর্ণ। আমার ৫ মা-খালারা সবাই মেধাবী। এর মধ্যে বড় খালা গত হয়েছেন। বেঁচে আছেন আম্মাসহ ৪ জন। এ যুগে জন্মালে উনারা প্রত্যেকেই কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারতেন। কিন্তু হায় সে যুগে নারী শিক্ষা উচ্চস্তরে অপ্রতুল ছিল। শুধু মাত্র ছোট খালা এইচএসসি পাশ করতে পেরেছেন। অন্যরা সকলে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছেন। আমাদের নানার পরিববার ছিল সংস্কৃতি সম্পন্ন। নানা সঙ্গীতের যন্ত্রী ছিলেন।উনি তবলায় ও এসরাজে দক্ষ ছিলেন। সেই হিসেবে সঙ্গীতের প্রতি অনুরাগ প্রায় পুরো পরিবারের ছিল। আমার দাদার পরিবার ছিল কৃষক পরিবার। আম্মা অকৃষক পরিবার থেকে এসেও দিব্বি খাপ খাইয়ে নিয়েছিলেন, সবাইকে আপন করে নিয়েছিলেন। ধর্ম চর্চা ও আমারা যাকে আউট বই বলি সবই পড়েন। আমার ছোট কন্যার সংস্কৃতি চর্চার ব্যাপারেে দু’একজন বলার চেষ্টা করেন, আম্মা তাদের নাকচ করে দেন যুক্তি দিয়ে। নয়াউদারনীতিবাদে স্বাস্থ্যসহ অনেক কিছুই বাজারের দখলে। আম্মা করোনা আক্রান্ত হলে একটা প্রাইভেট মেডিক্যাল কলেজে কয়েকদিন চিকিৎসা দেয়া হয়েছিল। ওখানে ওরা বিল করেছিল এক লক্ষ টাকার কাছাকাছি। এই যে বি...
ছবি
  মার্কসের জন্মদিনে আমার শুধু বাংলাদেশের বামপন্থীদের দেওলিয়াত্বের কথাই মনে পড়ে।সারা দুনিয়ার মেহনতি জনগণ এক হও- মার্কস-এঙ্গেলসের এই মহা বয়ানকে তাঁরা খেলো করে ফেলেছেন। ইস্পাত দৃঢ় ঐক্যের পরিবর্তে শুধু বিভক্তি দেখি। কবি শফিক ইমতিয়াজ আশির দশকে জাসদের ভাঙ্গনকে কেন্দ্র করে একটা ছড়া লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন এ বলে ও ভ্রান্ত পেটিবুর্জোয়া কীট দ্বারা কমবেশী আক্রান্ত। এভাবে এক গ্রুপ অপর গ্রুপকে গালাগালি দেন। আর প্রতিটি ভাঙ্গনে কর্মীরা হতাশ হন, অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তারপর থেকে অনেক বছর গেছে অবস্থার উন্নতি হয় নি। ইস্যুভিত্তিক আন্দোলনের মধ্যে ঘুরপাক খাচ্ছেন বামপন্থীরা। এটা সত্য পুঁজিবাদে মানুষের কষ্ট বাড়বে, বৈষম্য বাড়বে, সম্পদ অল্প মানুষের হাতে কেন্দ্রীভূত হবে। হচ্ছেও তাই। বার্লিন দেয়ালের পতনের পর ফ্রান্সিস ফুকায়মা দম্ভভরে বলেছিলেন ইতিহাসের অবসান, অর্থাৎ পুঁজিতন্ত্র্ই শেষ কথা। কিন্তু বার্লিন দেয়ালের পতনের পরে এই সেদিন তিনি সখেদে বলেছেন নয়াউদারনীতিবাদ সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। এভাবে চললে সমাজতন্ত্র আবার ফিরে আসবে। কিন্তু কথা হলো সমাজতন্ত্রতো আর এমনি এমনি আসবে না। বামপন...