হাইড্রোজেন: একবিংশ শতাব্দীর জ্বালানি স ম আজাদ
হাইড্রোজেন: একবিংশ শতাব্দীর জ্বালানি স ম আজাদ এ পর্যন্ত জানা তথ্য অনুসারে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক পদার্থের সংখ্যা বিরানব্বইটি। এই বস্তুজগতের সবকিছুই মৌলিক পদার্থ দ্বারা গঠিত। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে সবকিছুর সংগঠনের মৌলিক একক, ইংরেজী ভাষায় যাকে বলে ‘ building block of the Universe ’ । এই মৌলিক পদার্থগুলোর মধ্যে সবথেকে সরল মৌল হলো হাইড্রোজেন। হাইড্রোজেন পরমাণুতে মাত্র একটি প্রোটন ও একটি ইলেকট্রন বিদ্যমান। এজন্য পরমানুর সংগঠন বুঝতে হাইড্রোজেন পরমাণুকে মডেল হিসেবে গণ্য করা হয়। বস্তু হিসেবে রসায়নবিজ্ঞানে এর গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বাণিজ্যিকভাবে উৎপন্ন হাইড্রোজেনের প্রায় ৪০% ব্যবহৃত হয় অ্যামোনিয়া উৎপাদনে এবং প্রায় একই পরিমাণে ব্যবহৃত পেট্রোলিয়াম বিশোধনে। কিন্তু ভবিষ্যত সম্ভবত হাইড্রোজেনের জন্য আরো গুরুত্বপূর্ণ ভুমিকা নির্দিষ্ট করে রেখেছে জ্বালানি হিসেবে। আমরা সকলে জানি তরল হাইড্রোজেন রকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটি পোড়ালে যেকোন জ্বালানি অপেক্ষা প্রতি গ্রামে বেশী তাপ পাওয়া পাওয়া যায়। গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন একুশ শতকের জনপ্রিয় জ্বালানি হতে পারে। বাতাসে হাইড্র...