শামসুর রাহমানের কাব্যলক্ষ্মী
স ম আজাদ
শামসুর রাহমান তোমার বন্ধ্যা সময় সংকটে
কাব্য লক্ষ্মী এসে ভর করতো
বলতো
কেনো নিঃশ্চুপ অলস বসে আছো
বাংলা কবিতায় তোমাকে ভীষণ দরকার
উত্তর-রবীন্দ্র যুগে।
তুমি ফেলতে পারতে না তার আদেশ
আর বাংলা কবিতা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে থাকে
তোমার চিন্তন বৈচিত্রে মননে মাধুর্যে শ্রমে-ঘামে
আর
আমরা
বাংলাভাষীরা গর্বে উচ্চতায় উড্ডীন হতে থাকি
এবং
বিশ্বকাব্যে শান্ত স্নিগ্ধ আলোর ঝর্ণাধারা বাইয়ে
যেতে থাকে।
ইন্দ্রীয়াতীত কাব্যলক্ষ্মীর বর তোমাতেই সমাসীন।
|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন