পণ্যপুঁজা: যুডি কক্স
পণ্যপুঁজা মূল: জুডি কক্স অনুবাদ: স ম আজাদ [অনুবাদকের কথা: জুডি কক্সের মূল প্রবন্ধটির শিরোনাম What is commodity fetishism? প্রবন্ধটি লন্ডন থেকে প্রকাশিত Socialist Workerএ Friday 03 April 2026 -এর ইস্যু নং ৩০০০-এ ছাপা হয়। প্রবন্ধটির বাংলা অনুবাদে শিরোনাম দেয়া হলো পণ্যপুঁজা। জুডি কক্স দেখিয়েছেন পণ্যপুঁজা নিছক কেনা-কাটার ঝোঁক নয়। এর অর্থ জড় বস্তু এবং প্রতিষ্ঠানের ওপর মানব ক্ষমতার আরোপায়ণ যাতে আমাদের মনে হয় পণ্য মানব শ্রমের ফসল না হয়ে বরং আমাদের ওপর আধিপত্যশীল একটা সত্তা। প্রবন্ধের লেখক ইস্ট লন্ডনে বসবাসকারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সমাজতান্ত্রিক লেখক এবং বক্তা। তিনি লন্ডন থেকে প্রকাশিত তাত্তিক জার্নাল ইন্টারন্যাশনাল সোশ্যালিজমের সম্পাদনা বোর্ডের সদস্য। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো: The Women’s Revolution: Russia 1905–1917 (Haymarket, 2019), Rebellious Daughters of History (Redwords, 2020) ] সিস্টেমকে অথবা এমনকি আমাদের জীবনকে পরিবর্তন করতে অনেক সময় আমরা অসহায় হয়ে পড়ি। সেই ক্ষমতাহীনতা বোধের একটি ব্যাখ্যা যাকে মার্কস বলেন পণ্য পুঁজা। পণ্যপু...