সুপ্রামলিকউলার অগ্রাধিকার



সুপ্রামলিকউলার অগ্রাধিকার

স্টেরিও-কেন্দ্রসমূহ বর্ণনা করতে Cahn–Ingold–Prelog (CIP) priority rule  আমাদের একটা টুল দেয়। কিন্তু সুপ্রামলিকিউলার প্রজাতিসমূহের বর্ণনায়  এটি কিছুটা পিছিয়ে থাকে। CIP priority rule এর ভিত্তি হলো সমযোজী রাসায়নিক বন্ধন। কিন্তু সুপ্রামলিকিউলার রসায়নে অসমযোজী মিথস্ক্রিয়াও গুরুত্বপূর্ণ, এটি স্টেরিওজেনিক কেন্দ্রসমূহের যোগান দেয়। বর্তমানে বিদ্যমান নিয়মে নিঃসঙ্গজোড় ইলেকট্রন অন্তর্ভুক্ত করা হয় ২০০৪এ, যাতে যে সমস্ত চতুস্তলকীয় সিস্টেমে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, সেগুলোর ব্যাখ্যা দেয়া যায়:  যেমন নাইট্রোজেন বা সালফারের মতন পরমাণুতে একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এদের ক্ষেত্রে। এদের কল্পিত পারমাণবিক সংখ্যা হলো শূন্য। এটি তাই মর্যদার দিক থেকে হাইড্রোজেন পরমাণুর থেকে নিচে নেমে যায়। অসমযোজী মিথস্ক্রিয়াসমূহের সমস্যা সমাধান কল্পে priority ruleএর একটি সরল বিস্তৃতকরণের প্রস্তাব দেন আইবোন এলকোর্তা ও জোসে ইলগুইরো (Ibon Alkorta José Elguero)।

এলকোর্তা ও  ইলগুইরোর প্রস্তাবিত সিস্টেম

নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলোর মিথস্ক্রিয়ার ক্ষেত্রে তাঁরা সন্নিবেশিত নিঃসঙ্গ জোড়ের জন্য একটি কল্পিত পারমাণবিক সংখ্যার প্রস্তাব করেন ০ ও ১এর মধ্যে (অর্থাৎ অসন্নিবেশিত নিঃসঙ্গ জোড়ের চেয়ে বেশী কিন্তু একটি হাইড্রোজেন পরমাণুর থেকে কম)। যদি একের অধিক সন্নিবেশিত নিঃসঙ্গ জোড় থাকে,তবে ধ্রুপদি CIP নিয়মানুসারে সেগুলোকে লিগান্ড দিয়ে ক্রমানুযায়ী সাজানো হয়।

পরমাণুসমূহের মিথস্ক্রিয়ার জন্য অ্যাসাইনমেন্টটা অর্জন করা যায় স্টেরিওজেনিক কেন্দ্রসমূহের জন্য প্রয়োগকৃত একই নিয়ম দিয়ে। এভাবে হাইড্রোজেনের চেয়ে হাইড্রোজেন বন্ধন অথবা অন্যান্য অসমযোজী মিথস্ক্রিয়াগুলো গুরুত্ব পায়। অসমযোজী বন্ধনগুলো লিগান্ডের পারমাণবিক সংখ্যা দিয়ে অগ্রাধিকার পায় (উচ্চক্রম থেকে নিম্নক্রমের দিকে)।




CIP supramolecules


অগ্রাধিকারের ক্রম নির্দেশ করতে উপরে দুটি উদাহরণ দেয়া হলো তীর ও সংখ্যা দিয়ে। প্রথম CH3OH:HF কমপ্লেক্সগুলোতে মিথানলের উপর সন্নিবেশিত লোন পেয়ারের গুরুত্ব হলো অসন্নিবেশিত লোন পেয়ার (পেছেনের দিকে নির্দেশিত) এবং হাইড্রোজেন পরমাণুর মাঝামাঝি। দ্বিতীয় CH3NH2:NH3:OH2 কমপ্লেক্সগুলোতে অক্সিজেনের সাথে সন্নিবেশিত হাইড্রোজেনের গুরুত্ব নাইট্র্রোজেনের সাথে সন্নিবেশিত হাইড্রোজেনের থেকে বেশী। লোন পেয়ারের (পেছেনের দিকে নির্দেশিত) থেকে উভয়ের অগ্রাধিকার বেশী, কিন্তু মিথাইল গ্রুপের থেকে অগ্রাধিকার কম।
একটি যৌগের সঠিক নামকরণে স্টেরিওজেনিক কেন্দ্র তৈরী করতে সচেতন থাকতে হয় এবং নিজেকে জিজ্ঞেস করতে হয় কাইরালিটির উৎস সম্পর্কে। অধিকন্তু দ্বিতীয় স্টেরিওজেনিক কেন্দ্রের উৎপত্তি হয় লুকায়িত ডায়াস্টেরিওমারিজম থেকে। এই সরল সিস্টেমটি সুপ্রামলিকিউলার গঠনসমূহের বর্ণনায় আমাদের সহায়তা করে এবং রসায়নের ভাষাকে আরো বিকশিত করে।

মন্তব্যসমূহ