হে মানুষ স ম আজাদ
হে মানুষ
স ম আজাদ
ওরা আপনাগো হোমোসাপিয়েন্স প্রজাতি লইয়া চিন্তাগ্রস্ত।
কীভাবে ওরা একে অপরকে হত্যা লীলায় মেতে উঠে
দুনিয়ায় আধিপত্য কায়েমের জন্য।
আকাশ থেকে দুনিয়া দেখা যায় অভিন্ন সত্তায়
কিন্তু সভ্য মানুষ বানাইছে বর্ডার-পাসপোর্ট-ভিসা
কি ঝক্কি-ঝামেলারে বাবা
ওরা আবার বড়াই করে সভ্যতার
আমরা বিনা পাসপোর্টে সারা দুনিয়া ঘুরে বেড়াই্
খাদ্য-শৃঙ্খলের জন্য হয়তো আমরা এক প্রজাতি অপর কোনো প্রজাতিকে আহার করি
নিজ প্রজাতির মধ্যে কখনো-সখনো বিভেদ-বিবাদে লিপ্ত হই
সামান্য সময়ের জন্য
কিন্তু কখনেো নিজ প্রজাতির কাউকে হত্যা করি না।
তোমরা কি আমাদের দেখে শিখবে না
আর কতকাল আমাদের নামে গালগাল অব্যাহত রাখবে।
হায়রে মানুষ !
এ সব দেখে আমার নিজেকে অসভ্য মানুষ ভাবতেই ভালো লাগে
ভালো লাগে পশুর বিভিন্ন প্রজাতির মত স্বাধীন হতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন