চার্লস অ্যাডল্ফ উর্টজ



চার্লস অ্যাডল্ফ উর্টজ
চার্লস অ্যাডল্ফ উর্টজ (২৬ নভেম্বর ১৮১৭ – ১০ মে ১৮৮৪) একজন ফরাসি রসায়নবিদ। কিছু রসায়নবিদ যেমন Marcellin Berthelot এবং  Etienne Henri Sainte-Claire Deville তার সময়ে পরমাণু তত্ত্ব এবং  রাসায়নিক  যৌগের গঠনের ধারণাবলী সম্মর্কে সংশয়ী ছিলেন তিনি সবচেয়ে বেশী স্মরণীয় তাঁর দশকব্যাপী এই তত্ত্ব ও ধারণাবলীর পক্ষে অবস্থান ও প্রচারণায় অংশ নেবার জন্য। জৈব রসায়নবিদদের নিকট তিনি উর্টজ বিক্রিয়ার জন্য সুপরিচিত। এই বিক্রিয়াতে  হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়াতে কার্বন-কার্বন বন্ধন তৈরী হয়। এছাড়া তিনি ইথিলিন গ্লাইকল, ইথাইলঅ্যামিন এবং অ্যালডল বিক্রিয়ার জন্যও বিখ্যাত। তিনি একজন প্রভাবদায়ী লেখক ও শিক্ষাবিদ ছিলেন।
এখানে তাঁর আবিষ্কৃত উর্টজ বিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।
এটি একটি কাপলিং বিক্রিয়া। জৈব রসায়ন, জৈবধাতব রসায়ন এবং সাম্প্রতিক সময়ে অজৈব প্রধান গ্রুপ পলিমারে এর ব্যাবহার বিদ্যমান। এখানে দুটি অ্যালকাইল হ্যালাইড একটি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে একটি নতুন অ্যালকেন গঠন করে।
2R–X + 2Na → R–R + 2Na+X
কাপলিং বিক্রিয়াতে সোডিয়াম  ছাড়াও সিলভার, জিংক, লোহা, সক্রিয় কপার, ইনডিয়াম, ম্যাঙ্গানিজ ও কপার ক্লোরাইডের মিশ্রণ ব্যবহার করা হয়। অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে এটি উর্টজ-ফিটিগ বিক্রিয়া নামে পরিচিত। এটিকে ব্যাখ্যা করা যেতে পারে মুক্ত র‍্যাডিক্যাল মধ্যকের সাহায্যে।
মুক্ত র‍্যাডিক্যাল প্রজাতি R• এর মাধ্যমে এই বিক্রিয়া সংঘটিত হয়। এতে হ্যালোজেন-ধাতু বিনিময় ঘটে।
ধাতু থেকে একটি ইলেকট্রন হ্যালোজেনে স্থানান্তরিত হয়ে একটি ধাতু হ্যালাইড ও একটি অ্যালাইল হ্যালাইড তৈরী হয়।
R–X + M → R• + M+X
অ্যালকাইল র‍্যাডিক্যাল তখন একটি ইলেকট্রন গ্রহণ করে অন্য আর একটি ধাতু পরমাণু থেকে, এতে একটি অ্যালকাইল অ্যানায়ন তৈরী হয় এবং ধাতুটি ক্যাটায়নিক হয়।
R• + M → RM+
অ্যালকাইল অ্যানায়নের নিউক্লিওফিলিক কার্বন তখন হ্যালাইড আয়নটি প্রতিস্থাপিত করে SN2 কৌশলে এবং  একটি নতুন কার্বন-কার্বন বন্ধন তৈরী হয়।
RM+ + R–X → R–R + M+X
সীমাবদ্ধতা
উর্টজ বিক্রিয়া কেবলমাত্র প্রতিসম অ্যালকেনসমূহ সংশ্লেষণে প্রযোজ্য। যদি দুটি ভিন্ন অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ক হিসেবে নেয়া হয়, তখন অ্যালকেনসমূহের মিশ্রণ পাওয়া যায় উৎপাদ হিসেবে। এই অ্যালকেনসমূহের স্ফুটনাংকের পার্থক্য খুবই কম থাকাতে পাতন প্রক্রিয়ার সাহায্যে এদেরকে পৃথক করা যায় না। এই বিক্রিয়াতে মুক্ত র‍্যাডিক্যাল জড়িত থাকায় একটি পার্শ্ব বিক্রিয়া সংঘটিত হয় যাতে একটি অ্যালকিন তৈরী হয়। এই পার্শ্ব বিক্রিয়া তাৎপর্যপূর্ণ হয় যখন অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের সাথে যুক্ত কার্বনের সংযুক্ত অ্যালকাইলমূলকগুলো বিশাল হয়। টারসিয়ারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়া ব্যর্থ হয়।
Charles-Adolphe Wurtz.jpg

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পণ্যপুঁজা: যুডি কক্স