দেওয়ান ইউসুফ ভাই। বাড়ী সুরুজ, পুংলী নদীর পশ্চিম তীরে অবস্থিত। আমার গ্রাম নওগাঁও, নদীর পূর্ব পাড়ে। আজ শুক্রবার, পবিত্র জুমা বার। এই দিনটি দেওয়ান ভাইদের বিশেষ দিন। তাই স্ত্রীর হাত ধরে টাঙ্গাইল এসেছেন অন্যান্য দিনের থেকে একটু রোজগারের আশায়। আমার সাথে দেখা টাঙ্গাইল ক্যাডেট স্কুলের পাশে। দশ টাকা দিলাম ওনাকে। এর মধ্যে আর একজন আসলেন, তাঁকে বিনীতভাবে ফেরত দিলাম। হুমায়ুন আহমেদের কোনো এক লেখায় পড়েছিলাম মাসের প্রথম সপ্তাহের থেকে শেষ সপ্তাহে মানুষ ভিক্ষা দেয় বেশী। অথচ মাসের প্রথম সপ্তাহে মানুষরে হাতে পয়সা থাকে, শেষ সপ্তাহের পয়সা থাকে না বললেই চলে। পয়সা হাতে থাকলে মানুষ কেনাকাটা-ভোগের সময় এদের বিরক্তির উপাদান হিসেবে মনে করে, শেষ সপ্তাহে পকেট অনেকটা ফাঁকা থাকলে তখন দরিদ্রদের প্রতি হয়তো মায়া লাগে। যাহেকা দুনিয়াকে দারিদ্র্যমুক্ত করতে হলে ধনীমুক্ত করতে হবে। চুম্বকের অস্তিত্বের জন্য যেমন দুটি মেরূ অপরিহার্য, তানা হলে চুম্বকের অস্তিত্ব থাকবে না। তেমনি পুঁজিতন্ত্রের অস্তিত্বের জন্য ধনী-দরিদ্রের সহাবস্থান। কাজেই ফুকায়ামার ইতিহাসের অবসান নয় দরকার পুঁজিতন্ত্রের অবসান। ফুকায়ামা ৯০-এর দশকে বার্লিন দেয়ালের পতনে উল্লসিত হয়ে সমাজতন্ত্রের অবসান বুঝাতে মেটাফোরিক্যালি বলেছিলেন ইতিহাসের অবসান। তারপর পেটোমাক থেকে পদ্মা নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে। বৈষম্যও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ও পাচ্ছে। সেই নয়াউদারনীতিবাদী বুদ্ধিজীবি কোন এক পত্রিকায় দুঃখ করে বলছেন এভাবে বৈষম্য বৃদ্ধি পেলে সমাজতন্ত্র ফিরে আসবে, Socialism is coming back।
পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা
পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা মূল: ডান সয়াইন অনুবাদ: স ম আজাদ [অনুবাদকের কথা: ডান সয়াইন গ্রেট ব্রিটেনের University of Essex থেকে দর্শনে পিএইচডি ডিগ্রী লাভ করেন ২০১৫-তে। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল “Marx's Ethics of Self-emancipation”। তাঁর একমাত্র প্রকাশিত গ্রন্থ “Alienation: An Introduction to Marx's Theory”। এটি ২০১২-তে প্রকাশ করে ব্রিটেনের সমাজতান্ত্রিক প্রকাশনালয় Bookmarks। তিনি একসময় লন্ডন থেকে প্রকাশিত সমাজতান্ত্রিক তত্ত্বের কোয়াটারলি জার্নাল International Socialism-এর সম্পাদনা বোর্ডে ছিলেন। বর্তমানে প্রাগে অবস্থিত চেক ইউনিভার্সিটি অব লাইফ সাইয়েন্সেস-এ অধ্যাপনা করছেন। এছাড়া চেক একাডেমি অব সাইয়েন্সেস-এ রিসার্চ ফেলো হিসেবেও গবেষণা করছেন। এই গ্রন্থের বাংলা অনুবাদের শিরোনাম দিয়েছি পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা। ডান সয়াইন গ্রন্থটি লিখেছেন এ্যাকটিভিজমের এতিহ্য থেকে। শ্রেণীবিভক্ত সমাজের যাত্রা শুরু থেকেই বিছিন্নতা তথা পরকীকণের যাত্রা। দাস সমাজে দাসশ্রেণী সকল মনুষ্য-অধিকার থেকে বঞ্চিত ছিলেন, অর্থাৎ পরকায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন