শিক্ষা শ্রমিক স ম আজাদ

 শিক্ষা শ্রমিক

স ম আজাদ

আমি কোনো সাহেব-সুবা নই।
ডাক-সাইটে অধ্যাপকও নই।
কৃষি-শ্রমিক, মুটেমজুর নই,
কিন্তু তাঁদের শ্রম-ঘামের প্রাণ স্পন্দন টের পাই
আমার আইনিক ও রক্তসম্পর্কের কোনো কোনো আত্মীয়কুল
যখন বলে আমিতো জাতে উঠতে পারলাম না
দশটাকা-পঞ্চাশ টাকার আদমই রয়ে গেলাম
আমার প্রাতিষ্ঠানিক দেশী-বৈদেশী সনদ পেশাবের যোগ্য
উত্তর প্রজন্মও বলে মান-সম্মান থাকে না
কারণ আমি নিজেই শ্রমিক, শিক্ষা-শ্রমিক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পণ্যপুঁজা: যুডি কক্স