যেখানেই থাকো ভালো থেকো



যেখানেই থাকো ভালো থেকো
স ম আজাদ
 
যেখানেই থাকো ভালো থেকো
আমার সমাধিতে এসো না
এখানে এসে একফোঁটা জল বিসর্জন দিও না
কি দরকার পন্ডশ্রমে
আমিতো জানবো না
কোনোদিন জানতেও চাইনি
শুধু চেয়েছি তুমি ভালো থেকো
সবাইকে নিয়ে হাসিখুশী থেকো
মৃত্যুতে সবকিছু শেষ হয়ে যায় মৃতের
নস্টালজিক স্মৃতিটুকুন থাকে
জীবিতদের মাঝে
তাদের স্মৃতিচারণে কিইবা আসে যায় মৃতের!  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পণ্যপুঁজা: যুডি কক্স