শিক্ষায় নৈরাজ্য
টেকসই উন্নয়নের জন্য চাই উন্নত শিক্ষা, বিশ্বমানের শিক্ষা। এই শিক্ষার
অন্যতম স্তম্ভ হবে নৈতিকতা, অন্যায়ের প্রতি ঘৃণাবোধ। সক্রেটিস যে বলেছিলেন
নিজেকে জানো সে দিকেও গুরুত্বারোপ করতে হবে। সাদাসিদা জীবনযাপন করতে হবে,
গভীর চিন্তাশীল হতে হবে। আজ চারদিকে শিক্ষায় নৈরাজ্য চলছে। গভীর উদ্বেগের
সাথে লক্ষ্য করি এক শ্রেণীর তথাকথিত শিক্ষক প্রশাসনের নজর এড়িয়ে কোনো কোনো
জায়গায় পরীক্ষার্থীদের অসদোপায় অবলম্বনে সহায়তা করে। কেন্দ্র থেকে কান পড়া
দেয়া হয় যেনো অনেক কিছু ওভারলুক করা হয়। যারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন
করার চেষ্টা করার চেষ্টা করেন, তাদের নিষ্ক্রিয় করে দেয়া হয়। এর চেয়ে ঘৃণা
আর লজ্জার বিষয় কি হতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন