পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা মূল: ডান সয়াইন অনুবাদ: স ম আজাদ [অনুবাদকের কথা: ডান সয়াইন গ্রেট ব্রিটেনের University of Essex থেকে দর্শনে পিএইচডি ডিগ্রী লাভ করেন ২০১৫-তে। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল “Marx's Ethics of Self-emancipation”। তাঁর একমাত্র প্রকাশিত গ্রন্থ “Alienation: An Introduction to Marx's Theory”। এটি ২০১২-তে প্রকাশ করে ব্রিটেনের সমাজতান্ত্রিক প্রকাশনালয় Bookmarks। তিনি একসময় লন্ডন থেকে প্রকাশিত সমাজতান্ত্রিক তত্ত্বের কোয়াটারলি জার্নাল International Socialism-এর সম্পাদনা বোর্ডে ছিলেন। বর্তমানে প্রাগে অবস্থিত চেক ইউনিভার্সিটি অব লাইফ সাইয়েন্সেস-এ অধ্যাপনা করছেন। এছাড়া চেক একাডেমি অব সাইয়েন্সেস-এ রিসার্চ ফেলো হিসেবেও গবেষণা করছেন। এই গ্রন্থের বাংলা অনুবাদের শিরোনাম দিয়েছি পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা। ডান সয়াইন গ্রন্থটি লিখেছেন এ্যাকটিভিজমের এতিহ্য থেকে। শ্রেণীবিভক্ত সমাজের যাত্রা শুরু থেকেই বিছিন্নতা তথা পরকীকণের যাত্রা। দাস সমাজে দাসশ্রেণী সকল মনুষ্য-অধিকার থেকে বঞ্চিত ছিলেন, অর্থাৎ পরকায়...
ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব আমরা যখন অবস্থান্তর ধাতু এবং এর সন্নিবেশ যৌগের কথা বলি তখন আমাদের d অরবিটালের কথাও বলতে হয়। এজন্য d অরবিটাল সম্পর্কে আমাদের ধারণা কিছুটা ঝালাই করে নিতে হয়। আমাদের d অরবিটালগুলোর নাম জানতে হবে। আমাদের d অরবিটালগুলো আঁকতে শিখতে হবে। দেখা যাক d অরবিটালগুলো দেখতে কেমন।এখানে আমরা একই রেফারেন্স ফ্রেম ব্যবহার করবো। z-অক্ষ হবে উপর-নীচ বরাবর, y-অক্ষ হবে আনুভূমিক, x-অক্ষ এই তল থেকে বের হবে এবং তলের ভিতর দিকে যাবে।আমরা সবসময় এই একই বয়ান ব্যবহার করবো। আমাদের বিবেচনাকৃত প্রথম d অরবিটাল হ’ল d z 2, এর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব z-অক্ষ বরাবর অর্থাৎ এই অক্ষ বরাবর দু’টি লোব বিদ্যমান এবং xy তলে ছোট্ট ডোনাট বিদ্যমান। d x 2 -y 2 অরবিটালের সর্বাধিক বিস্তার x-অক্ষ ও y-অক্ষ বরাবর, অর্থাৎ এই নির্দিষ্ট অরবিটালের জন্য সরাসরি অক্ষের ওপর (on-axis) পরবর্তী তিনটি d অরবিটালে সর্বাধিক বিস্তার অক্ষের বাইরে (off-axis), সুতরাং তারা অক্ষের সাথে সরাসরি সম্পর্কিত নয়। তারা, প্রকৃতপক্ষে, অক্ষ থেকে 45 ° বাইরে (45 ° off-axis)। এই অরবিটালগুলো হ’ল d...
পণ্যপুঁজা মূল: জুডি কক্স অনুবাদ: স ম আজাদ [অনুবাদকের কথা: জুডি কক্সের মূল প্রবন্ধটির শিরোনাম What is commodity fetishism? প্রবন্ধটি লন্ডন থেকে প্রকাশিত Socialist Workerএ Friday 03 April 2026 -এর ইস্যু নং ৩০০০-এ ছাপা হয়। প্রবন্ধটির বাংলা অনুবাদে শিরোনাম দেয়া হলো পণ্যপুঁজা। জুডি কক্স দেখিয়েছেন পণ্যপুঁজা নিছক কেনা-কাটার ঝোঁক নয়। এর অর্থ জড় বস্তু এবং প্রতিষ্ঠানের ওপর মানব ক্ষমতার আরোপায়ণ যাতে আমাদের মনে হয় পণ্য মানব শ্রমের ফসল না হয়ে বরং আমাদের ওপর আধিপত্যশীল একটা সত্তা। প্রবন্ধের লেখক ইস্ট লন্ডনে বসবাসকারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সমাজতান্ত্রিক লেখক এবং বক্তা। তিনি লন্ডন থেকে প্রকাশিত তাত্তিক জার্নাল ইন্টারন্যাশনাল সোশ্যালিজমের সম্পাদনা বোর্ডের সদস্য। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো: The Women’s Revolution: Russia 1905–1917 (Haymarket, 2019), Rebellious Daughters of History (Redwords, 2020) ] সিস্টেমকে অথবা এমনকি আমাদের জীবনকে পরিবর্তন করতে অনেক সময় আমরা অসহায় হয়ে পড়ি। সেই ক্ষমতাহীনতা বোধের একটি ব্যাখ্যা যাকে মার্কস বলেন পণ্য পুঁজা। পণ্যপু...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন