ভাইয়া আমার স ম আজাদ

 

ভাইয়া আমার

স ম আজাদ

উৎসর্গ: বৈষম্য বিরোধী শহীদদের প্রতি

“ভাইয়া আমার

ছোট্টবেলার একটা রাজকুমার ছিল।”

রাজপরিবারে জন্ম নয়

সচ্ছল-বিত্ত পরিবারে জন্ম

গাঁও-গেরামের স্কুলে পড়তেন

কোনো ঠাটবাট ছিল না

তারপরেও তিনি ছিলেন রাজকুমার

সামন্ত রাজকুমার নয়

একান্তই আমার রাজকুমার

রূপকথার রাজকুমার

মজলুম-থেটে খাওয়া মানুষের বন্ধু ছিলেন

সখ্যতা তাদেরই সাথে

মনে হতো প্রোলেতারিয়েতের প্রিন্স

একটু বড় হলে বুঝলাম মজলুমের বন্ধু থাকে

মজলুমের নেতাও থাকে রাজকুমার থাকে না

যাক রাজকুমার ভাগ হলো না, 

আমারই রয়ে গেল।

চারদিকে তরুণ-তরুণীদের উত্তাল তরঙ্গ-ধ্বণি

“আমরা সবাই রাজাকার

কে বলে কে বলে

স্বৈরাচার স্বৈরাচার”

মিছিলে সামিল ছোটকন্যা

দুই গালে বাংলাদেশের পতাকা

আমার রাজকুমার ভাইয়া

তরঙ্গ-উচ্ছাস শুনতে পেলেন মধ্য ষাটে

তারপর মিশে গেলেন মহাসমুদ্রের তরঙ্গমালায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পণ্যপুঁজা: যুডি কক্স