বিপন্ন বোধে ও বিস্ময়ে
বিপন্ন বোধে ও বিস্ময়ে
চারদিকেতো মানুষই দেখি
বোমারু বিমানের আঘাতে
মানবিকতার মৃত্যুই দেখি।
বলপ্রয়োগে কী
আমেরিকাকে আবার গ্রেট বানানো যাবে
হে ক্লাউন হে বলপ্রয়োগকারী অধিপতি!
বলপ্রয়োগে ভিলেন হওয়া যায়
মানুষের ভালোবাসা পাওয়া যায় না
কার্পেট বোম্বিংএ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া যায়
কিন্তু পরাজিত করা যায় না
হে ইয়াংকি-ঈশ্বর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন