অসংলগ্ন পংক্তিমালা ১ স ম আজাদ

 

অসংলগ্ন পংক্তিমালা ১
স ম আজাদ
উৎস্বর্গ: সদ্য প্রয়াত শফিউদ্দিন তালুকদার
 
 
লেইট ক্যাপিটালিজমে
বামপন্থা দুর্বল।
পাল্লা দিয়ে বিচ্ছিন্নতা প্রবল
ভাঙ্গছে পরিবার
যৌথতার ধারনা দুর্বলতর
শেকড়হীন তরুণেদের সংযুক্তিতে অনাস্থা
বিযুক্তিতে আস্থা
সুআচরণ বাইরে
যদিও সুআচরণ ঘর থেকে শুরু হওয়ার কথা
উৎকট ভোগে আস্থা
ততটাই অনাস্থা সমতাবাদে
গরীব থাকলে দানশীল হওয়া যায়
সমাজে বাহবা পাওয়া যায়
আনস্মার্ট সিনিয়র আত্মীয়বর্গ
অপাংক্তেয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পণ্যপুঁজা: যুডি কক্স