নয়াউদারনীতিবাদের মাজেজা স ম আজাদ
নয়াউদারনীতিবাদের মাজেজা
স ম আজাদ
নয়াউদারতাবাদ বুঝতে পন্ডিত হওয়া লাগে না
চারপাশে মনোযোগ দিয়ে দেখেন
বুঝতে পারবেন
লকডাউনে রিক্সাওয়ালার বুক ফাঁটা কান্না
কৃষি-মজুরের দীর্ঘশ্বাস
বৃদ্ধ অবসরে যাওয়া ছোট চাকুরে
যিনি পুত্রকে শখ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন
তাঁর দীর্ঘশ্বাস জমিটা এখনও বন্ধকে আছে
রাজধানীতে পুত্র লাখ টাকা আয় করে
কিন্তু তারই নাকি ঢাকায় সংসার চলে না!
বাবাকে জানিয়েছে
এদিকে আঙ্গুল ফুলে নয়া কলা গাছ হয়েছেে
এক মাঝ বয়সী তরুণ
গাঁয়ের বাড়িতে তাঁর উদ্ধত ডুপ্লেক্স দাঁড়িয়ে
জানান দিচ্ছে নয়া উদারনীতিবাদের মাজেজা
সামান্য সম্পদ চুঁইয়ে পড়বে নীচে
তাতেই দারিদ্র্য দূর হবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন